• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা এক মাদক ব্যাবসয়ী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিরোধী অভিযানে ১২ বোতল ফেন্সিডিলসহ তাসলেমা (৩০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদার নির্দেশনায় এসআই আব্দুস সবুর ও তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দিবাগত রাতে (৩ নভেম্বর) বড় পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মরহুম আক্তাবুল ইসলামের স্ত্রী তাসলেমার বাড়ীতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল ও মাদক বেচার ১ লক্ষ ৯ হাজার টাকা উদ্ধারের পর মাদক ব্যবসায়ী তাসলেমাকে আটক করে।

পুলিশ জানান, আটককৃত মাদক ব্যবসায়ী তাসলেমা দির্ঘদিন ধরে সে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। তার বিষয়ে আমরা আগে থেকেই জানতাম। আমরা তাকে ধরার জন্য সুযোগ খুজছিলাম। রবিবার দিবাগত রাতে তার বাড়ীতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল ও মাদক বেচার ১লক্ষ ৯ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী তাসলেমাকে আটক করা হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা ১২ বোতল ফেন্সিডিল ও মাদক বেচার নগদ ১ লক্ষ ৯ হাজার টাকাসহ মহিলা মাদক ব্যবসায়ী তাসলেমাকে আটকের বিষয়টি নিশ্চিত করে  জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়। আসামীকে জেল হাজতে পাঠানোর হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo