• সমগ্র বাংলা

নওগাঁর পাঁচটি আসনে প্রাথমিক ভাবে বিএনপির প্রার্থী ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপির প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে দলটি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

প্রাথমিক মনোনীত প্রার্থীরা হলেন: নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) ডা: একরামুল বারী টিপু, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আলহাজ্ব মো: রেজাউল ইসলাম শেখ (রেজু)। তবে নওগাঁ-৫ (সদর) আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু) বলেন, জেলার ছয়টি আসনের মধ্যে দলের মহাসচিব পাঁচটি আসনের প্রার্থী ঘোষণা করেছেন। নওগাঁ-৫ (সদর) আসন প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছেন। হয়তো খুব দ্রুতই এই আসনেও প্রাথমিক ভাবে প্রার্থী ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন দলের এই সিদ্ধান্তে আমরা আনন্দিত। দলের নেতা তারেক রহমান যোগ্য নেতাদেরই মনোনীত করেছেন। একসময় নওগাঁর ছয়টি আসনই বিএনপির ঘাঁটি ছিলো। সকল ভেদাভেদ ভুলে দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সকলেই একসঙ্গে কাজ করে সবগুলো আসনেই বিপুল ভোটে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিবো। উল্লেখ্য, নওগাঁর ১১টি উপজেলা নিয়ে ৬টি সংসদীয় আসন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo