ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : প্রায় এক মাস ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। তার শারীরিক অবস্থার ‘কিছুটা উন্নতির’ খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের একটি অনলাইন পোর্টালকে বলেন, ‘আগের তুলনায় উনার অবস্থা উন্নতির দিকে। তুলনামূলকভাবে বেশ উন্নতি হয়েছে। লাইফ সাপোর্ট যেটা ছিল, তা খুলে নেওয়া হয়েছে, এখন তিনি স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।
তার পরিবারের এক সদস্য জানান, কয়েক বছর ধরেই তিনি হুইলচেয়ারে চলাফেরা করছেন। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। বাঁ হাত ও পা অবশ হয়ে পড়ায় তিনি চলাফেরা অক্ষম হয়ে পড়েন।
নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...
নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...
নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...
নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

মন্তব্য (০)