• রাজনীতি

‎জুলাই সনদ স্বাক্ষরের পর কিছু দল ভিন্ন রূপ ধারণ করেছে: আলাল

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করে বাইরে এসে ভিন্ন রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

‎সোমবার (২০ অক্টোবর) দুপুরের জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা তিনি।

‎বিএনপির এ নেতা বলেন, কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করে বাইরে এসে ভিন্ন কথা বলছে। এ যেন একই অঙ্গে ভিন্ন রূপ।

‎মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মত ও আদর্শের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে তা যদি উগ্রতায় পরিণত হয়, এর ফল ভালো হয় না।

‎জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, দলের নামের সঙ্গে ইসলাম থাকলেই তারা ইসলামী হয়ে যায় না।

‎তিনি বলেন, শুধু বিএনপিই জামায়াতের সমালোচনা করছে এমনটা নয়, জুলাই আন্দোলন থেকে উঠে আসা নতুন দল এনসিপিও এই দলটির কর্মকাণ্ডের সমালোচনা করছে।

‎এ সময় গণতন্ত্রকামী দলগুলো উগ্রতা ছড়ালে ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে মন্তব্য করে সতর্ক করেন মোয়াজ্জেম হোসেন আলাল।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo