• রাজনীতি

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে টাকা পাচার-লুটপাট হবে না: ফয়জুল করীম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে বিদেশে টাকা পাচার ও সরকারি টাকা লুটপাট হবে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে মারামারি হানাহানি কাটাকাটি জুলুম অত্যাচার অবিচার কিছু থাকবে না। ৫৪ বছরে যে উন্নয়ন হয়েছে, আমরা ৫-১০ বছরের মধ্য তার চেয়ে বেশি উন্নয়ন হওয়া সম্ভব। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এদেশের একটা টাকাও বিদেশ পাচার হবে না। সরকারি কোন টাকা লুটপাট হবে না। আশা করি ১০০ পার্সেন্ট কাজ করার চেষ্টা করা হবে।

রোববার (১৯ অক্টোবর) বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলনের ব্যানারে এ আয়োজন করা হয়।

সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, ভোটাররা তো পালায়নি, তারা ভোট দিবে কাদের? আমি স্পষ্ট বলছি, যাদের মাধ্যমে তাদের জানমালের নিরাপত্তা পাবে তাদেরই ভোট দিবে। এমনও প্রশ্ন আসে- হিন্দুরা স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে ভোট দিত, এখন আওয়ামী লীগ নির্বাচন না করলে কাদের তারা ভোট দিবে? হিন্দুরাও তাদের জানমালের নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন বিজয় হলে প্রত্যেক নাগরিকের জানমালের গ্যারান্টি দেওয়া হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সব নাগরিকের জানমালের গ্যারান্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তিনি আরও বলেন, রাস্তাঘাট করা একজন এমপির দায়িত্ব নয়। ওরা রাস্তাঘাট দেখিয়ে আমাদের ইমানকে ধ্বংস করে। ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে। একজন এমপির কাজ হলো বাংলাদেশ আগামীতে কিভাবে চলবে, কোনো আইনে চলবে, কোনো ভিত্তিতে চলবে এটা প্রণয়ন করা। যাদের ভোট দিয়েছেন তারা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করেছে। তারা মদ-জিনা ও সুদের পক্ষে আইন পাশ করেছে। ওদের ভোট দেওয়ার কারণে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার চক্রান্ত করতেছে।  

রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাঈন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী, জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় মুফতি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo