• সমগ্র বাংলা

নওগাঁয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ এক নারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরের শিবরামপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল জব্দ করাসহ পরী বেগম (৩০) নামের এক নারীকে আটক করেছে সেনাবাহিনীর অভিযানিক দল। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টা থেকে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন।

আটককৃত পরী বেগম উপজেলার শিবরামপুর গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তার স্বামী আতিকুল ইসলাম পালিয়ে যায়। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানীক দল জানতে পারে উপজেলার শিবরামপুর গ্রামের আতিকুল ইসলাম ও তার স্ত্রী পরী বেগম ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলের ব্যবসা করেন। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির পাশে খড়ের গাদার ভেতর ও বালির স্তূপের ভিতরে লুকিয়ে রাখা অবস্থায় ৫০টি ইয়াবা ট্যাবলেট ও চারটি ফেনসিডিল উদ্ধার করে। এসময় সেনাবাহিনীর উপস্থিতি আতিকুল ইসলাম পালিয়ে যায় এবং তার স্ত্রী ও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর দল তাকে করেন। পরবর্তীতে তাকে জিডি মূলে আটককৃতকে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য গুলো জব্দ করা হয়েছে। এসময় এক নারীকে আটক করা হয়। পরবর্তীতে তাকে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক মুক্ত দেশ গড়তে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo