• সমগ্র বাংলা

‎৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকার বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার ও সাত পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

‎মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ বলেন, কর্তব্যে অবহেলার জন্য বাড্ডা থানার এসআই মোবাশ্বিরসহ একজন এএসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

‎গুলশান বিভাগ পুলিশ ও ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্যে থাকা একটি নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যবর্তী যেকোনো সময় ঘুমিয়ে থাকা চারজন ফোর্স ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে তাদের ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। 

‎এর মধ্যে একটি ব্যাগে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ছিল। পরবর্তী সময়ে সকাল পৌনে ১০টায় পুলিশ মণ্ডপ সংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে ব্যাগগুলো উদ্ধার করে। চুরি হওয়া গুলিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এ ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য বাড্ডা থানার এসআই মোবাশ্বিরসহ একজন এএসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া, বাড্ডা থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

‎ডিসি তারেক মাহমুদ আরও বলেন, শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের চুরি যাওয়া মালামাল ও গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এটি স্পষ্টত দায়িত্ব অবহেলা। সেজন্য বিভাগীয় পদক্ষেপ হিসেবে ওসি, এক এসআই, এক এএসআইসহ অভিযুক্ত ও দায়ী পাঁচ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo