• সমগ্র বাংলা

শারদীয় দুর্গোৎসবে শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের পক্ষে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায় এবং তাদের শিশু কিশোরদের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)  শ্রীপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজা মন্দিরে হরি নারায়ন চৌহানের সভাপতিত্বে এবং শ্রী দুলাল চৌহানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব,  সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি,  প্রেস ক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান,  বিএনপি নেতা মোসলেহ উদ্দিন মৃধা, এড আহসান কবিরসহ বিএনপির  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

বস্ত্র হাতে পেয়ে পূজারীর সারিতে দাঁড়ানো রেখা রবি দাস বলেন, এবার পূজায় নতুন শাড়ি পেয়ে মনে হচ্ছে দেবীর আশীর্বাদ নেমে এসেছে। পূজার আনন্দে আমরাও এবার শামিল হতে পারবো।

বৃদ্ধ ধীরেন্দ চন্দ্র  বর্মন কৃতজ্ঞতার সঙ্গে বলেন, এবারই প্রথম পুজামন্ডপে আমরা রাজনৈতিক ব্যক্তির নিকট থেকে উপহার পেলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, সামাজিক দায়বদ্ধতার প্রকাশ আর রাজনীতির প্রতিযোগিতার বাইরে এই কর্মসূচি সামাজিক দায়বদ্ধতারও প্রতিফলন। বস্ত্র বিতরণের সময় তিনি আরো  বলেন,ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। তারেক রহমানের পক্ষ থেকে এ উদ্যোগ মূলত অসহায় মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ।  বাংলাদেশে দুর্গাপূজা একদিকে ধর্মীয় অনুষ্ঠান, অন্যদিকে সামাজিক সম্প্রীতির প্রতীক। তারেক রহমানের এমন উদ্যোগ শুধু দরিদ্র মানুষের দুঃখ লাঘবই করে না, বরং সমাজে ভ্রাতৃত্ব ও সহাবস্থানকে দৃঢ় করে। রাজনৈতিক নেতাদের মানবিক পদক্ষেপ উৎসবকে আরও অর্থবহ করে তোলবে।

তিনি আরো বলেন  রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়— মানুষের পাশে দাঁড়ানোই এর মূল উদ্দেশ্য। দুর্গাপূজার মতো উৎসব হয়ে উঠুক সম্প্রীতির সেতুবন্ধন, যেখানে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয় সবার মধ্যে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo