• সমগ্র বাংলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটে র‍্যাবের সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–১৩। এ উপলক্ষে আজ

বৃহস্পতিবার সকালে লালমনিরহাট শ্রী শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি দুর্গামন্দির প্রাঙ্গণে র‍্যাব ১৩ এর আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।


ব্রিফিংয়ে র‍্যাব-১৩ এর লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান,কোম্পানি কমান্ডার, সিপিএসসি র‍্যাব–১৩ জানান,লালমনিরহাট জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সদস্যরা পুলিশের পাশাপাশি নিয়মিত টহল থাকবে।পূজামণ্ডপ এলাকায় সাদা পোশাকের গোয়েন্দা টিমসহ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি করা হবে।


তিনি আরও বলেন, পূজার সময় কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় গুজব বা উস্কানিমূলক পোস্ট মনিটর করা হবে।


এ কাজে র‍্যাব কমান্ডার পূজা উদযাপন পরিষদ,পূজারি ও দর্শনার্থীদের সহযোগিতা কামনা করেন ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo