• শিক্ষা

রাজধানীতে আন্তর্জাতিক ইসলামী বইমেলা শুরু, যতদিন চলবে

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে চলছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং মুসান্নিফ গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

‎এর আগে ১৩ সেপ্টেম্বর মেলার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন। 

‎আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় মোট ১৫০টি স্টল রয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনী ছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশকরা অংশ নিয়েছেন।

‎খাওয়ার সময় কথা বললে কি গোনাহ হয়?
‎কুরআন-হাদিস, ইসলামি গবেষণা, সমকালীন চিন্তাধারা, শিশুদের বই, সাহিত্য ও ইতিহাসসহ নানা বিষয়ে বই সাজানো হয়েছে মেলায়। প্রতিদিন থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা, ক্বিরাত ও হামদ-নাত পরিবেশনা।

‎প্রকাশকরা জানিয়েছেন, মুসান্নিফ গ্রুপের সহযোগিতায় এবারের আয়োজন আরও সুশৃঙ্খল ও বর্ণিল হয়েছে। বিদেশি প্রকাশকদের অংশগ্রহণে পাঠকেরা আন্তর্জাতিক মানের ইসলামী বই হাতে পাওয়ার সুযোগ পাচ্ছেন।

‎মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মাহদিউল আলম বলেন, ইসলামী সাহিত্যের মাধ্যমে আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া যায়। বই মুসলিম ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে। এই মেলা ইসলামী সাহিত্যের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।’

‎তিনি পাঠকদের উদ্দেশে আরও বলেন, এই মেলা আমাদের সবার, ইসলামী সাহিত্যের ও সুস্থ মানসিকতার বিকাশের মেলা। তাই বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo