• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজনেস রিভিউ জার্নাল প্রকাশ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রথমবারের মতো বিজনেস রিভিউ নামের একটি ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড গবেষণা জার্নাল প্রকাশিত হয়েছে। 

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জার্নালটির ভলিউম ১, সংখ্যা ১, জুন ২০২৫ এর মোড়ক উন্মোচন করে প্রকাশনাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ জার্নালটির সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম।

জার্নালটির সম্পাদক ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং নির্বাহী সম্পাদক হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. রাজু আহমেদ। সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোহেল রানা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আমিন, সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল মোমেন। বহিস্থ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসাইন।

উল্লেখ্য, জার্নালটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণেরও গবেষণা প্রবন্ধ মুদ্রিত হয়েছে। মোট ১২টি গবেষণা প্রবন্ধসম্বলিত প্রকাশিত জার্নালটির মূল্য তিনশত টাকা এবং বিদেশীদের জন্য ৫ ইউএস ডলার।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo