• সমগ্র বাংলা

গোপালপুরে মোবাইল কোর্টের অভিযানে ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডুলুটিয়া প্যারাজান বিলে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তুহিন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নবাব আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, গোপালপুর থানা পুলিশের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন বলেন, অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাছের প্রজনন ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর ভূমিকার প্রশংসা করেছেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo