• সমগ্র বাংলা

নীলফামারীতে অনুমোদন ছাড়াই শিশুখাদ্য উৎপাদন, অভিজাত গ্রুপের ৭০হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই শিশু খাদ্য ‘আইস ললি’ উৎপাদনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা গুনতে হয়েছে অভিজাত গ্রুপকে।

বুধবার (৪মার্চ) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান। অভিযানে শহরের অভিজাত গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, শিশুদের জন্য তৈরি আইস ললি উৎপাদনে নেই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজপত্র। এছাড়া খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে বাধ্যতামূলক লাইসেন্স ও মাননিয়ন্ত্রণ সংক্রান্ত নথিও উপস্থাপন করতে পারেনি প্রতিষ্ঠানটি।

এসময় ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে সহকারী কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন। তিনি বলেন, শিশুদের খাদ্যপণ্যে মান নিয়ন্ত্রণে কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে একই অভিযানে সদরের মুক্তা ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, ভোক্তাদের সঙ্গে প্রতারণা কিংবা খাদ্যের মান নিয়ে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo