• সমগ্র বাংলা

উখিয়ায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা। 

মঙ্গলবার (৩ মার্চ)  দিবাগত রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায়  এ অভিযান চালানো হয়। আটককৃতরা হচ্ছে  মোঃ আলম (৩৩), মোঃ রশিদ (৪৪),  সৈয়দ আলম (২৯),  নূর কামাল (২৮) ও  জাহেদ উল্লাহ (২১)। 

গ্রেপ্তারকৃতরা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক ও ল' এন্ড মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) আ. ম. ফারুক। 

তিনি জানান, র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বালুখালী পান বাজার এলাকায় জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসায় কয়েকজন  সশস্ত্র ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। তাৎক্ষণিকভাবে রাত পৌনে ১০ টার সময়   র‍্যাবের আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়, তবে অন্ধকারে আরও ২-৩ জন কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি পিস্তল,, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি,,১টি ফায়ারকৃত খোসা, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২টি ফোল্ডিং স্টিলের চাকু, ৩টি বিশেষ ধরনের ধারালো আংটি, ৪টি মোবাইল ফোন এবং বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন  অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অস্ত্রের উৎস উদঘাটনে র‍্যাব-১৫ এর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo