ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ চনক্ক চন্দ্র রায় চন্দন (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীররাতে নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চন্দ্র রায় দূর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার গ্রামের অনন্ত চন্দ্র রায় অনন্তের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি সাঈদ ইবনে সিদ্দিক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চনক্ক চন্দ্র রায় চন্দনের বসত বাড়ীর শয়ন ঘরে বালিশের নিচে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বুধবার (৪ মার্চ) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)