• সমগ্র বাংলা

কীটনাশক ও মালিশের ওষুধ পানে ঈশ্বরগঞ্জে দুই শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কীটনাশক বিষ ও মালিশের ওষুধ পানে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো মরিয়ম আক্তার (১৫ মাস) ও মুজাহিদ (৩)। শুক্রবার সকাল সাড়ে ৯টায় মরিয়মকে এবং বৃহস্পতিবার রাতে মুজাহিদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু মরিয়ম আক্তার বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এবং সকাল ১০টার দিকে মুজাহিদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শিশু মরিয়মের বাড়ি উপজেলার উচাখিলা ইউনিয়নের চর-আলগী গ্রামে। সে ওই গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। অপরদিকে শিশু মুজাহিদের বাড়ি উপজেলার সরিষা ইউনিয়নের মারোয়াকালী গ্রামে। সে ওই গ্রামের সঞ্জু মিয়ার ছেলে। 

কীটনাশক বিষ পানে নিহত মরিয়মের চাচা ফারুক মন্ডল বলেন, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ফসলের ক্ষেতে ব্যবহৃত কীটনাশক বোতলের অবশিষ্ট কিছু কীটনাশক বিষ ভুলবশত আমার ভাতিজি মরিয়ম সকলের অগোচরে পান করে ফেলে। এতে মরিয়ম অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মরিয়মের উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ওইদিন সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করে।

দাদার মালিশের ওষুধ পানে নিহত শিশু মুজাহিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, খেলাধুলার এক পর্যায়ে টেবিলের ওপর রাখা দাদার পায়ে মালিশের করফুল ওষুধ খেয়ে ফেলে মুজাহিদ। ওষুধ খাওয়ার পর মুজাহিদ অনবরত কাশি দিতে থাকে। বুঝতে পেরে গত বুধবার আনুমানিক রাত ৯ টার দিকে মুজাহিদকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে মুজাহিদকে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় মুজাহিদ মৃত্যুবরণ করে। কীটনাশক ও মালিশের ওষুধ পানে একই দিনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, একই দিনে কীটনাশক ও মালিশের ওষুধ পানে দুই শিশুর মৃত্যু ঘটনাটি খুবই দুঃখজনক। নিহত দুই শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় ও তাদের বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। 

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo