• লিড নিউজ
  • জাতীয়

‎জেল ভেঙে পালিয়ে যাওয়া ৭০০ বন্দি গ্রেপ্তার হয়নি: কারা মহাপরিদর্শক

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ৫ আগস্টের আগে ও পরে জেল ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনও নয়জন জঙ্গী, মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭৯ আসামিসহ ৭০০ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

‎মঙ্গলবার (২৬ আগস্ট) কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

‎সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, ‘কারাগারে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ডিবিশন ক্যান্সেল করার মতো ঘটনা ঘটেছে।’

‎মাদকসহ নানা অনিয়মের অভিযোগে গত এক বছরে ৩৪ জনকে চাকরিচ্যুত, ৪৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কারা অধিদপ্তর।

‎কারাগারের অতিরিক্ত চাপ সামাল দিতে এরইমধ্যে দুটি কেন্দ্রীয় কারাগার ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে।

‎এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, ‘দেশের বিভিন্ন কারাগারে এখন পর্যন্ত ১৬৩ জন ডিভিশনপ্রাপ্ত বন্দি রয়েছে।’

মন্তব্য (০)





image

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়ে...

image

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কা...

নিউজ ডেস্কঃ ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থ...

image

‎চিকিৎসা ঘাটতি এখনও দারিদ্র্যের অন্যতম কারণ: ডা. জুবাইদা ...

নিউজ ডেস্কঃ শহরের বাইরে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক ক...

image

সংসদের চিঠি ছাড়া গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নয়: ইসি

নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর চিঠির ভিত্তিতে নয়, জাতীয় স...

image

ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বা...

  • company_logo