ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্টগার্ড ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চট্টগ্রামে ‘গার্ডিয়ান শার্ক’ শীর্ষক যৌথ প্রশিক্ষণ মহড়া শুরু করেছে। বিশেষ করে খরস্রোতা পানিতে উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা কার্যক্রমে দক্ষতা বাড়ানো এ মহড়ার লক্ষ্য।
সোমবার (২ নভেম্বর) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ নভেম্বর থেকে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই মহড়া চলবে। দুর্যোগ ও জরুরি সংকট মোকাবিলায় দুই বাহিনীর পরিকল্পনা, সমন্বিত পদক্ষেপ এবং প্রস্তুতি বাড়ানোই এর মূল উদ্দেশ্য।
বন্যা, ঘূর্ণিঝড়সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি কমাতে এবং উদ্ধার তৎপরতা বেগবান করতে অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময় করবেন এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণে অংশ নেবেন।
জরুরি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনায় দুই বাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার করতেও এ মহড়া সহায়ক হবে।
ঢাকায় নিযুক্ত মার্কিন মিশনের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড এক বিবৃতিতে বলেন, গার্ডিয়ান শার্ক মহড়া আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, এ ধরনের যৌথ মহড়া দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও জোরদার করবে। একইসঙ্গে একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ার প্রতি দুই দেশের অভিন্ন অঙ্গীকারও আরও দৃঢ় করবে।
নিউজ ডেস্কঃ সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বড় উদ্যোগ...
নিউজ ডেস্কঃ আগামী বছর জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট ব...
নিউজ ডেস্কঃ বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজ...
নিউজ ডেস্কঃ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কা...
নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোল...

মন্তব্য (০)