• জাতীয়

গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টার কিছু সময় আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের সংঘাত ছাড়াই তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন। এ ঘটনা ছাড়া গাজীপুরের কোথাও মহাসড়ক অবরোধের কোনো ঘটনা ঘটেনি।

এছাড়াও নতুন করে ১০-১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ, বন্ধ কারখানার খোলার তথ্যও জানিয়েছেন তিনি। তবে কী পরিমাণ বন্ধ কারখানা খুলেছে তা নিশ্চিত করে জানাতে পারেননি।

মন্তব্য (০)





image

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবি...

১

‎নিউজ ডেস্কঃ  সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বড় উদ্যোগ...

image

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্য...

২

‎নিউজ ডেস্কঃ আগামী বছর জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট ব...

image

গাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ; বিজিবি মোত...

৩

‎নিউজ ডেস্কঃ  বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজ...

image

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু

৪

‎নিউজ ডেস্কঃ দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ...

image

‎শ্রমিক বিক্ষোভে ৬৮১ কারখানায় উৎপাদন ব্যাহত

৫

নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোল...

  • company_logo