• লিড নিউজ
  • জাতীয়

‎সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে: ডা. জাহেদ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভর্তুকি দিতে হলে ব্যাংক খাত থেকে ঋণ নিতে হবে অথবা বাজারে টাকা ছাড়তে হবে। যার ফলে দুটি প্রক্রিয়ায় মূল্যস্ফিতি বাড়বে বলে জানান তিনি।
‎
‎আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
‎
‎প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, ‘দীর্ঘমেয়াদী কল্যানের কথা মাথায় রেখে সরকার এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে। আমদানি নির্ভর ও দেশে উৎপাদিত পণ্যের সাবসুটি এক নয়। আমদানি নির্ভর পণে সাবসিটি দেয়ার সামর্থ্য কমছে। আর বর্তমানে ৩০ ডলার পার ইউনিট দরে এলএনজি কিনতে হচ্ছে। বিগত সময়ের চেয়ে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে।’
‎
‎শেখ হাসিনা ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা এখনো দেশের নাগরিক, উনি নিজে আসুন অথবা সরকার ধরে নিয়ে আসে, যেভাবে তিনি চাইবেন সেভাবে সরকার সহযোগিতা করবে।
‎
‎‘পলেটিকাল পার্টি হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিছুই করতে পারবে না। অবৈধ টাকা ব্যবহার অস্থিরতা তৈরির চেষ্টা করে যাচ্ছে।’
‎
‎এসময় ডা জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, সরকারকে স্বস্থিতে থাকতে দেবে না। শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন এমন চেষ্টা করে যাবেন।’
‎
‎তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশ আর কখনো শেখ হাসিনার বাহিনীতে পরিণত হবে না। আইনি অধিকারের মধ্যে পুলিশ বল প্রয়োগ করতে পারবে।’

মন্তব্য (০)





image

‎রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোন...

১

‎নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ...

image

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও...

২

‎নিউজ ডেস্কঃ বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদা...

image

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

৩

‎নিউজ ডেস্কঃ  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...

image

মিরপুরে আন্দোলনকারী শ্রমিকদের রাস্তায় না নামতে পুলিশের মা...

৪

‎নিউজ ডেস্কঃ  রাজধানীর মিরপুরে আন্দোলনকারী শ্র...

image

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করা...

৫

‎নিউজ ডেস্কঃ  গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির...

  • company_logo