ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে রয়েছে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৬ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫১ জন, তেজগাঁও বিভাগ ৭৫ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৬৯ জন, উত্তরা বিভাগ ৫৬ জন। এছাড়া গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ২টি বিস্ফোরিত ককটেলের অংশ, ২ লিটার পেট্রল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা, ১৯ বোতল ফেন্সিডিল, ৮টি মোবাইল ফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে আন্দোলনকারী শ্র...
নিউজ ডেস্কঃ গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির...
নিউজ ডেস্কঃ সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বড় উদ্যোগ...
নিউজ ডেস্কঃ আগামী বছর জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট ব...
নিউজ ডেস্কঃ বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজ...

মন্তব্য (০)