• লিড নিউজ
  • জাতীয়

‎ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে এখনই পদক্ষেপ নেওয়ার সময়: পররাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসন ও গণহত্যা বন্ধে এখনই বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার সময়।

‎সোমবার (২৫ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। পরে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বৈঠকে তৌহিদ হোসেন অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, গাজায় বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ এবং ১৯৬৭ সালের সীমানা অনুসারে দুই রাষ্ট্র সমাধানের জন্য বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় রূপরেখা তৈরির আহ্বান জানান।

‎তিনি বলেন, ফিলিস্তিনের ন্যায্য সংগ্রামে বাংলাদেশের সমর্থন অবিচল থাকবে। ওআইসি বা মুসলিম উম্মাহ যে কোনো প্রস্তাব আনলে বাংলাদেশ সরকার ও জনগণ তা নিঃশর্তভাবে সমর্থন করবে।

‎বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ।

‎প্রসঙ্গত, ফিলিস্তিন ইস্যুতে জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সভায় যোগ দিতে রোববার সৌদি আরব সফরে যান পররাষ্ট্র উপদেষ্টা। সোমবার তিনি সভায় যোগ দেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকায় ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।

মন্তব্য (০)





image

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়ে...

image

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কা...

নিউজ ডেস্কঃ ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থ...

image

‎চিকিৎসা ঘাটতি এখনও দারিদ্র্যের অন্যতম কারণ: ডা. জুবাইদা ...

নিউজ ডেস্কঃ শহরের বাইরে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক ক...

image

সংসদের চিঠি ছাড়া গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নয়: ইসি

নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর চিঠির ভিত্তিতে নয়, জাতীয় স...

image

ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বা...

  • company_logo