• সমগ্র বাংলা

শ্রীপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে শ্রীপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে(৮) ফুসলিয়ে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এসময় স্থানীয় জনতা অভিযুক্ত ধর্ষককে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

রবিবার (২৪ আগস্ট)  বিকেল পাঁচটার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রাম থেকে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

অভিযুক্ত মো. জালাল উদ্দিনকে(৫০) উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের প্রয়াত তফুর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আজ দুপুর একটার দিকে স্কুল থেকে ফেরার পথে জালাল ওই ছাত্রীকে ফুসলিয়ে গলদাপাড়া গ্রামের বাঘের চালা নামক স্থানের জঙ্গলে নিয়ে যায়। এসময় ভিকটিমকে বিবস্ত্র করে ধর্ষণ করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে গনধোলাই দেয়। বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে।

স্থানীয়রা আরো জানান, অভিযুক্ত জালাল উদ্দীন এর আগেও এরকম কয়েকটি ঘটনা ঘটিয়েছে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই)  মো. আ. কুদ্দুছ মিয়া জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জনতা। পরে থানায় খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo