• অপরাধ ও দুর্নীতি

শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে জব্দ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। ৬ আগস্ট বুধবার ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাষি সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৫৭২ টি মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীনস্থ নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন সীমান্তবর্তী মায়াঘাষি এলাকায় চোরাকারবারীগণ অভিনব পন্থায় ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচারের চেষ্টা করে। বুধবার ভোররাতে বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে ও ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মডেলের একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। তবে অভিযানকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোটরসাইকেল রেখে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo