• সমগ্র বাংলা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উলিপুরে বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

‎মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উলিপুর পৌরশহরের প্রেট্রোল পাম্প থেকে বিজয় র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা বলেন, বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়েছে। ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। দ্রুত নির্বাচনই সেই পথের একমাত্র সমাধান।

‎তিনি আরো বলেন, উলিপুরে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। অবিলম্বে ফ্যাসিস্ট আ.লীগের এসব নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবী জানান তিনি।

এ সময় সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মৎস্যজীবী দলের আহবায়ক হামিদুল ইসলাম প্রমুখ।

‎পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে...

image

নবাবগঞ্জে পাওয়ার টিলার দুর্ঘটনায় কিশোর চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে পাওয়ার টিলার দুর্ঘ...

image

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা,...

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রা...

image

চাটমোহরে মাদক সেবী ও এক অনলাইন জুয়ারুকে ভ্রাম্যমান আদালত...

পাবনা প্রতিনিধি : বিভিন্ন অপরাধে পাবনার চাটমোহর থানা পুলিশ দ...

image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

  • company_logo