• সমগ্র বাংলা

নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫। দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই মঙ্গলবার সকালে সদর উপজেলার দোগাছি গ্রামে জুলাই-আগস্ট, ২০২৪ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ মাহফুজ আলম শ্রাবনের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শহীদ মাফুজের বাবা-মাসহ স্বজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকারী নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে জেলা কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিপ্তর, সড়ক বিভাগ, গণপূর্ত বিভাগ, পৌর প্রশাসকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রাবণের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে এক দোয়া অনুষ্ঠিত হয়। পরে শহরের মুক্তির মোড়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে জুলাই-আগস্ট, ২০২৪ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী জেলার সকল শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এরপর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান, জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, আহত যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা, আলোচনা সভা, জেলায় সংঘটিত জুলাই-আগস্টের আন্দোলনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা, ৩৬ জুলাইসহ তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা, বিজয়ের গল্প শোনা ও স্মৃতিচারণ মূলক বক্তব্যসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরে জেলা প্রশাসনের আয়োজেন ও জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, জেলার সকল শহীদদের স্বজনরা, আহত যোদ্ধা ও সকল জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

একই ভাবে জেলার ১১টি উপজেলা প্রশাসন দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে দিবসটি উদযাপন করে। অপরদিকে জেলা প্রেসক্লাব মিলনায়তনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের গ্রাফিতি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও জুলাই দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করে দিবসটি পালন করে।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে...

image

নবাবগঞ্জে পাওয়ার টিলার দুর্ঘটনায় কিশোর চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে পাওয়ার টিলার দুর্ঘ...

image

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা,...

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রা...

image

চাটমোহরে মাদক সেবী ও এক অনলাইন জুয়ারুকে ভ্রাম্যমান আদালত...

পাবনা প্রতিনিধি : বিভিন্ন অপরাধে পাবনার চাটমোহর থানা পুলিশ দ...

image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

  • company_logo