• সমগ্র বাংলা

রংপুরে মুক্তিপণ চেয়ে হত্যা ও লাশ গুম: একজনের যাবজ্জীবন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নজরুল ইসলাম রাজু, রংপুর ব্যুরোঃ রংপুরের পীরগঞ্জে মুক্তিপণ আদায়ের জন্য ব্যবসায়ী আশরাফুল আলমকে হত্যা ও লাশ গুমের দায়ে আব্দুল খালেক মণ্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মুক্তিপণ আদায়ের অপরাধে আরও ১০ বছর সশ্রম কারাদণ্ডও দিয়েছেন আদালত।
‎
‎মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা এ রায় ঘোষণা করেন।
‎
‎দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক মণ্ডল পীরগঞ্জ উপজেলার গৌরেশ্বরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি নিহত আশরাফুল আলমের মাছের পুকুরে কর্মচারী হিসেবে কাজ করতেন।
‎
‎মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারিতে ওয়ালটন শোরুমের মালিক আশরাফুল আলমকে নিজ বাড়িতে ডেকে নেন খালেক। এরপর থেকেই নিখোঁজ হন আশরাফুল। হত্যার পরের দিন আশরাফুলের স্ত্রীকে ফোন দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন খালেক। তবে র‍্যাবের সহায়তায় চালানো অভিযানে টাকা নিতে না এসে পরে ধরা পড়েন তিনি।
‎
‎এরপর চতরা বাজারের বন্যা আশ্রয়ণ কেন্দ্রের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় আশরাফুলের অর্ধগলিত মরদেহ।
‎
‎নিহতের স্ত্রী মোর্শেদা খাতুন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পীরগঞ্জ থানায় মামলা করেন। পরে খালেক আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। মামলায় রাষ্ট্রপক্ষে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ১০ বছর পর আজ রায় দেওয়া হলো।
‎
‎রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আফতাব উদ্দিন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী রফিকুল ইসলাম লাল।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo