• সমগ্র বাংলা

উলিপুরে সাংবাদিকদের নিয়ে দুর্যোগকালীন সময়ে করণীয় প্রশিক্ষণ কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে লাইট হাউজের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে দুর্যোগকালীন সময়ে করণীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (২৭ জুলাই) দিনব্যাপী উপজেলা অডিটরিয়ামে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আজকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও লাইট হাউজ প্রকল্পের ফোকাল পারসন মো. জাকির হোসাইন।

‎প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, দুর্যোগকালীন সময়ে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের সবাইকে মানবতার প্রতি গুরুত্ব দিয়ে কাজ কতে হবে। তিনি আরো বলেন, লাইট হাউজ যেভাবে কাজ করছে, তাতে করে মানুষ দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তীতে যে করনীয় সে বিষয়ে সচেতন হতে পারবে। চরাঞ্চলের দুর্যোগকালীন সময়ে মানুষদেরকে বিভিন্ন ভাবে সহযোগীতা করতে হবে, যাতে করে তারা পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে পারে।

‎প্রশিক্ষক জাকির হোসাইন বলেন, দুযোর্গ কালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্বাস্থ্য, সমস্যা, প্রতিকার এবং দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের যে মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা যায়, সে বিষয়ে গুরুত্ব সহকারে ভোক্তভুগীদের পাশে দাঁড়াতে হবে। দুর্যোগের মৌলিক ধারনা, দুর্যোগ পূর্ব, দুযোর্গ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী করনীয়সহ দায়িত্ব ও কতর্ব্য নিয়ে আলোচনা করেন তিনি।

‎প্রশিক্ষণ কর্মশালায় উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান কারিমী, সাধারন সম্পাদক লক্ষণ সেনগুপ্ত, লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, ফাইন্যান্স এ্যাসিসটেন্ট জেনেফার জান্নাত, উপজেলা সমন্বয়কারী রোকেয়া খাতুন সহ উলিপুর, চিলমারী ও রাজারহাট উপজেলার ৪৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, লাইট হাউজ কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল ১৯ এর আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo