• সমগ্র বাংলা

লালমনিরহাটে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি, অধ্যক্ষকে শোকজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাছেন আলীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এঘটনায় জেলা কমিটি তাকে উপজেলা জামায়াতের আমির পদ থেকে অব্যাহতি দিয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার হাছেন আলীকে নোটিশ দিয়েছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।

ইউএনও শামীম মিঞা বলেন, লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে হাছেন আলীসহ ৪ জন অধ্যক্ষ দাবি করে আসছেন। তবে ওই কলেজের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি। কিন্তু কলেজটিতে বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রয়েছেন জামায়াত নেতা হাছেন আলী।’
তিনি আরও বলেন, ‘কলেজটি এমপিওভুক্ত হলেও জটিলতার কারণে এখনো শিক্ষক-কর্মচারীদের বেতন হয়নি। সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলীর বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, শিক্ষক-কর্মচারীর তালিকা তৈরিতে অনিয়মসহ তার (ইউএনওর) স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে।’ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


ইউএনও আরো বলেন, ‘জবাব পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে, হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরপরই গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয় দলীয় ফোরামের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হাছেন আলীকে উপজেলা জামায়াতের আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।


লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির আবু তাহের জামায়াত নেতা হাছেন আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু অব্যাহতির কারণ সম্পর্কে কিছু বলতে তিনি রাজি হননি। এদিকে এ ঘটনায় কলেজের বঞ্চিত শিক্ষকরা ফুসে উঠেছেন। সরকারের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তার স্বাক্ষর জাল করার বিষয়টি নিয়ে জেলায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

১

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

৩

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

৪

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৫

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

  • company_logo