ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, আফ্রাতপাড়া মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শাকিল বিশ্বাস (৩৪) ও মজনু প্রামানিকের ছেলে নাজিম প্রামানিক (৩৫)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে শাকিল বিশ্বাসের বসত ঘরে অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসময় আসামিদের আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হলে আসামিদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...
পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...
কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

মন্তব্য (০)