• সমগ্র বাংলা

শ্রীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশ শ্রমিক ধাওয়া পাল্টা ধাওয়া, আহত -১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানা নামক একটি কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সাড়ে ৩ ঘন্টা পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এঘটনায় শ্রমিক, পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। 

 রবিবার (২৭ জুলাই) সকাল ১০ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৬ টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকার আরএকে সিরামিক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে কারখানার কয়েক শতাধিক শ্রমিক। 

কারখানার শ্রমিকরা বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলাপ আলোচনা চলছিল । এসময় হঠাৎ করে পুলিশ লাঠিচার্জ,  টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অনেক শ্রমিক আহত হয়।

আরকেএক সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ১০ দফা দাবিগুলোর বিষয়ে কারখানার উর্ধতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এসময় শ্রমিকরা এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ, শিল্প পুলিশের বহুসংখ্যক সদস্য এসে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের সরাতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। শ্রমিকরা সড়কের বিভিন্ন পয়েন্ট অবস্থা নিয়ে দফায় দফায় ইটপাটকেল ছুঁড়ে মেরেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করতে সেনাবাহিনী সদস্যরা এসে যোগ দিয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo