• সমগ্র বাংলা

জুলাই গণহত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে শিবিরের মিছিল

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  জুলাই গণহত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের "জুলাই দ্রোহ" মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) বেলা সোয়া ১১টায় শহরের শহীদী মসজিদে সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনের নেতৃত্বে মিছিলে জেলা শাখার সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, বাইতুলমাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, ছাত্র আন্দোলন সম্পাদক এইচ এম ফরহাদ ভূইয়া, গুরুদয়াল সরকারি কলেজ শাখার সভাপতি এমদাদুল হক এছাড়াও বিভিন্ন উপজেলা এবং কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি হাসান আল মামুন বলেন— “জুলাই সনদ ও গণহত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটি শুধু অতীতের দায়বদ্ধতা নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার পথেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা অবিলম্বে দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানাই—কারণ ছাত্রসমাজের অধিকার আদায়ে নির্বাচিত নেতৃত্ব অপরিহার্য। আজকের বাংলাদেশে আবারও নতুন করে চাঁদাবাজির সংস্কৃতি গড়ে উঠছে। এই চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমাদের শিকড় দিল্লি নয়, পিন্ডি নয় অথবা লন্ডন নয় আমাদের শিখর ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ।

বক্তব্যে তিনি আরো বলেন, আরেকটি উদ্বেগজনক প্রবণতা হচ্ছে—অপরাধ করে তার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়ার অপচেষ্টা। এই দোষ চাপানোর রাজনীতি এখনই বন্ধ করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে।”

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo