• লিড নিউজ
  • শিক্ষা

এসএসসি ও সমমানের ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দুই মাসেরও কম সময়ের ব্যবধানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, এ বছর অনাড়ম্বরভাবেই ফল প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ফল প্রকাশ উপলক্ষে থাকবে না কোনো আনুষ্ঠানিকতা বা বিশেষ অনুষ্ঠান।

বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের ফলাফল নিয়ে এক আলোচনা সভায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।
তিনি বলেছেন, বাহুল্য এড়িয়ে, গতি ও নির্ভুলতা বজায় রেখে ফল প্রকাশ হচ্ছে এবার। ফল প্রকাশে অহেতুক জাঁকজমক নয়, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা।

শিক্ষা উপদেষ্টা বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এবার ফলাফল নিজেদের ব্যবস্থাপনায় নির্ধারিত সময়েই প্রকাশ করবে। ফল হস্তান্তরের জন্য কোনো আলাদা অনুষ্ঠান বা মন্ত্রী পর্যায়ের উপস্থিতি থাকছে না।

প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ লাখের বেশি শিক্ষার্থী।

 

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo