• শিক্ষা

‎ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এই আঞ্চলিক কার্যালয়ের অধীনে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা ও কুষ্টিয়াসহ পাঁচ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রশাসনিক সুবিধা ভোগ করবে। আজ সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় এ কার্যালয় উদ্বোধন করা হয়। ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কৃতি সন্তান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এর উদ্বোধন করেন।

‎উদ্বোধন শেষে শহরের সরকারি কেশব চন্দ্র (কেসি) মহাবিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর এতে সভাপতিত্ব করেন।  অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, খুলনা বিভাগীয় জেলাগুলোর প্রাণকেন্দ্রে ঝিনাইদহ জেলার অবস্থান। তাই ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা হওয়ার ফলে চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা ও কুষ্টিয়ার শিক্ষক-কর্মকর্তাদের ভোগান্তি কমবে। এ অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে নতুন গতি আসবে বলেও আমরা বিশ্বাস করি।

‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এবং গণ অধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।

মন্তব্য (০)





image

‎সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...

image

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...

image

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, যুক্ত হচ্ছে ৮টি ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...

image

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের...

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...

image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

  • company_logo