• শিক্ষা

‎স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সিআর কনফারেন্স অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী বিকাশ এবং প্রয়োজনীয় ক্যারিয়ার-ভিত্তিক দক্ষতা অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সিআর কনফারেন্স-২০২৫।

‎বৃহস্পতিবার ক্যারিয়ার কাউন্সেলিং এবং প্লেসমেন্ট সেন্টার (সিসিপিসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সিআর কনফারেন্স ২০২৫-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান।

‎অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুস মিয়া, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অ্যাসোসিয়েট অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক রিলেশনস ডিভিশন, কল সেন্টার এবং কোয়ারি ম্যানেজমেন্টের এইচওডি প্রদীপ্ত মোবারকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও প্রশাসনিক এইচওডিরা।

‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের ক্লাস প্রতিনিধিদের (সিআর) একত্রিত করা হয়। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের প্রেরণাদায়ী বক্তা হিসেবে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থী ‘এক্সিলেন্স বাংলাদেশ’-এর ফাউন্ডার এবং দ্য ডেইলি স্টারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেনজির আবরার, ড. নাসির উদ্দিন আহমেদ (রিটায়ার্ড মেজর) এক্সিকিউটিভ ডিরেক্টর, দীপন গ্রুপ এবং রিশান মাহমুদ রনি, সিনিয়র নিউজ প্রেজেন্টার বাংলাদেশ টেলিভিশন, শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতের কর্মপ্রেরণা এবং নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারিয়ার কাউন্সেলিং এবং প্লেসমেন্ট সেন্টারের (সিসিপিসি) এইচওডি তামান্না জেরিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী জাকিউর রহমান।

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo