• সমগ্র বাংলা

মাগুরায় তিন দিন ব্যাপী ভূমি মেলা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি ঃ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে গ্রহিতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ থেকে মাগুরায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমি মেলা। ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসন যৌথভাবে এই মেলার আয়োজন করছে। রবিবার (২৫ মে) ও উচ্চসকালে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন। 

মেলায় ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা সমুহ গ্রহন করার কলাকৌশল, জমির মালিকগন সহজে ঘরে বসে নিজে নিজে কিভাবে তার জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন, কিভাবে ই-নামজারির আবেদন অন লাইনে ঘরে বসে দাখিল করবেন, কিভাবে সরকারের প্রদেয় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করবেন, জমির ই-পর্চা ও দাখিলা কিভাবে ঘরে বসে পাবেন- ইত্যাদি বিষয়ে হাতে কলমে দেখানো হবে ও এসকল সেবা প্রদান করা হবে এই মেলায়।

মেলার স্টলে বসে ভূমি উন্নয়ন কর্মকর্তা ও কর্মচারীগণ এই তিনদিনে ওয়ান স্টপ সার্ভিসের আদলে গ্রাহকদের সেবা প্রদান করবেন। পাশাপাশি সরকারের ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন ডিজিটাল কর্মকান্ড সম্পর্কে গ্রাহক বা জমির মালিকদের একটা স্পষ্ট ধারনা প্রদান করা হবে।

মাগুরা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মেলার স্টল বসানো হয়েছে। এছাড়া জেলার বাকি ৩টি উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে একই ধরনের স্টল বসিয়ে ভূমি মেলা উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরে মেলা উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo