প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বাশুড়ী নিহত হয়েছে। এসময় তার ছুরিকাঘাতে আহত হয়েছে স্ত্রী এবং শ্যালক। গেল শুক্রবার দিনগত রাত পৌনে ১টার দিকে হতাহতের ওই ঘটনা ঘটেছে। ঘাতক জামাইকে আটক করেছে পুলিশ।
বীরগঞ্জ থানার ইনচার্জ আব্দুল গফুর জানান, বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের চাউলিয়া আদিবাসী রামপাড়ায় স্বামী স্ত্রীর পারিবারিক ঝামেলার জেরে শুক্রবার মধ্যরাতে রাত স্ত্রীকে ধারাল অস্ত্রের আঘাত করছিল স্বামী শামিয়েল মার্ডী। এসময় মেয়েকে রক্ষায় এগিয়ে গিয়ে জামাইয়ের ধারাল ছুরির কোপে মুখে পড়ে শ্বাশুড়ী বাহা বেসরা প্রাণ হারিয়েছে। আহত হয়েছে স্ত্রী মিনি হাঁসদা এবং শ্যালক বিকাশ কিস্কু। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধারসহ ঘাতক জামাইকে আটক করেছেন তারা।
এব্যাপাের আজ শনিবার মামলা রেকর্ডসহ লাশের ময়না তদন্তের ব্যবস্হা নিয়েছেন তারা।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)