• সমগ্র বাংলা

চাটমোহরে বড়াল বিদ্যা নিকেতনে মাদক প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও, সুন্দর সমাজ গড়ো’ এই শ্লোগান নিয়ে পাবনার চাটমোহরে মাদক প্রতিরোধে অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সকাল দশটায় উপজেলার বিলচলন ইউনিয়নের কুমাড়গাড়া গ্রামে বড়াল বিদ্যা নিকেতনের আয়োজনে স্কুল আঙিনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে ছিলো বড়াল থিয়েটারের শিল্পীদের পরিবেশনায় দেশের গান। 

মাদক প্রতিরোধে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বড়াল বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম মিজানুর রহমান। 

শিক্ষক মো. আতিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গোলাম মোস্তফা, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই’র অধক্ষ ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু। 

আরো বক্তব্য দেন, মোছাঃ আফরোজা খাতুন, শাহ সুলতানা, শিখা রাণী, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সুমন হোসেন, মোঃ রহমতুল্লাহ, সাদিকুল ইসলাম, সোহরাব হোসেন প্রমুখ। 

মাদকদ্রব্য প্রতিরোধ এবং তার কুফল নিয়ে সুন্দর বক্তব্য উপস্হাপন করায় সপ্তম শ্রেণীর ছাত্র মো. রহমতুল্লাহকে একটি স্কুল ব্যাগ দিয়ে পুরস্কৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo