ছবিঃ সিএনআই
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে পদ্মা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে গাজী নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সোনাতলী গ্রামের জিয়াবউদ্দিনের ছেলে। এ ঘটনায় আয়ুব নামে আরেক জেলে আহত হয়েছেন। তারা দীর্ঘদিন ধরে দোহারের পদ্মা নদীতে মাছ শিকার করে মৈনটঘাটে বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ শিকারের সময় জেলেদের নৌকায় বজ্রপাত আঘাত হানে। এ সময় গাজী নামের এক জেলে নিখোঁজ ও আইয়ুব নামের এক জেলে আহত হয়।
এ ঘটনায় নৌ পুলিশের সহায়তায় দোহার ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে ডুবুরি দল এসে নিখোঁজ জেলেকে উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, খবর পাওয়ার পর পরই নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছে। এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে উদ্ধারে কাজে করে যাচ্ছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)