• সমগ্র বাংলা

ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে এক নারী নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর  প্রতিনিধিঃ ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১৩ই মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম শুক্লা রায় (৩৫)। তিনি মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঝিনাইদহগামী একটি টাইলসবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৯০১১) পাইককান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৯-৮৩৭৭)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুক্লা রায় নিহত হন এবং দু’জন গুরুতর আহত হন।

জানা গেছে, নিহত শুক্লা রায় চিকিৎসার উদ্দেশ্যে আড়পাড়া থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন।

করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন জানান, "টাইলসবোঝাই একটি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo