প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গাছ কাটতে গিয়ে কাটা গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুকুল মিয়া চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার গ্রামের শাহের আলীর ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুকুল মিয়া নিজের কেনা জায়গায় ইউক্যালিপটাস গাছ কাটছিলেন। এ সময় গাছটি কাটার শেষ পর্যায় ওই গাছটি উল্টে পড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুকুল মিয়ার। পরে নিহতের স্বজনরা তার মরদেহ চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার গ্রামের বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)