প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ওবায়দুল ইসলাম(৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম কাস্তপাড়ায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার এলাকার সাবেক অধ্যক্ষ আফজাল হোসেনের ছেলে। তিনি দুর্গাপুর কামাল খামার ফাজিল ডিগ্রি মাদরাসার ল্যাব অ্যাসিস্ট্যান্ট(কম্পিউটার অপারেটর) পদে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওবায়দুল বাড়ি থেকে নিজেই মোটরসাইকেল চালিয়ে উলিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উলিপুর থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার(১ জুলাই) সকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)