• সমগ্র বাংলা

কালীগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়াল এনসিপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি:জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে গাজীপুরের কালীগঞ্জে মানবিক উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহীদদের পরিবারকে সমর্থন ও ভালোবাসা জানিয়ে দলটির স্থানীয় নেতারা মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শহীদদের বাড়িতে গিয়ে উপহারসামগ্রী প্রদান করেন।

কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামে শহীদ জাকারিয়া হাসান জুয়েলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এনসিপি নেতারা

পরে তাঁরা শহীদ জুয়েলের কবর জিয়ারত করেন। এছাড়া স্মৃতি চিহ্ন হিসেবে দুটি ফলদ গাছের চারা তুলে দেন পরিবারের হাতে।

এ সময় শহীদ জুয়েলের বাবা আকবর আলী শেখ, মা ঝর্ণা বেগম, বড় ভাই জহিরুল হাসান শেখ, এনসিপির শরিফুল ইসলাম, আবু সাঈদ অয়ন, ফাহিম আলম ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

সেখান থেকে প্রতিনিধি দলটি নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামে শহীদ তাজুল ইসলামের বাড়িতে যায়। সেখানে শহীদ তাজুলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তাঁরা।

জাতীয় নাগরিক পার্টির এক নেতা জানান, “শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে। তাঁদের পরিবারের পাশে থেকে আমরা আমাদের দায়বদ্ধতা প্রকাশ করছি।”

 

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জাকারিয়া হাসান জুয়েল ও তাজুল ইসলাম।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo