• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে চাকরি দেয়ার নামে ২৮ লাখ টাকা আত্মসাত, প্রতারক আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক উপসহকারী মেডিকেল অফিসারকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের ডিসি অফিসসংলগ্ন পুকুরপাড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত প্রতারকের নাম রাজিউন হক সাগর (২৯)। তিনি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার। সে একই ইউনিয়নের মশিউর রহমানের ছেলে।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেন জানান, সরকারি চাকরি দেওয়ার কথা বলে তিনজনের নিকট ২৮ লাখ টাকা নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ ছাড়া কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অনেকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে আটককৃত রাজিউন হক সাগরকে রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo