• অপরাধ ও দুর্নীতি

কুমিল্লা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ জুলাই) সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন চৌদ্দগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১০৯/১৪-এস হতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে “রাধানগর’’ নামক স্থান দিয়ে ০৩ জন বাংলাদেশী নাগরিক চোরাচালানের উদ্দ্যেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে প্রতিপক্ষ বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়ে। এসময় বিএসএফ তাদেরকে আটকের চেষ্টা করলে ০২ জন দ্রুত পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসলেও অপর ০১ জন বাংলাদেশী নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য কর্তৃক আটক হয়। বিষয়টি স্থানীয় জনসাধারণ কর্তৃক উক্ত স্থানে টহলরত বিজিবি টহল দলকে অবহিত করলে, তৎক্ষণাৎ, বিএসএফ কমান্ড্যান্ট ও অধিনায়ক, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর মধ্যকার আলোচনার প্রেক্ষিতে আটককৃত বাংলাদেশী নাগরিককে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করতঃ বিজিবি সদস্যদের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায়, অদ্য আনুমানিক ১২০০ ঘটিকায় বিএসএফ কর্তৃক কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত পিলার ২১০৯/১৪-এস এর নিকট আনুমানিক ০৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে “বৈদ্দ্যেরখীল’’ নামক স্থানে আটককৃত বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করা হয়। ইতিমধ্যে, পলাতক অপর দুই আসামি সহ আটককৃত বাংলাদেশী নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে চৌদ্দগ্রাম থানায় মামলা রুজু করতঃ হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo