ফাইল ছবি
নিউজ ডেস্ক : ভুয়া বিল তৈরি করে ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের স্ত্রী ফারজানা পারভীনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক সহকারী পরিচালক আসাদুজ্জামান বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। এ দিন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে জালিয়াতির মাধ্যমে পণ্য কেনাবেচা না করে ভুয়া বিল তৈরি করে ব্যংকের ৯৫০ কোটি আত্মসাত করেন। অন্য আসামিরা হলেন, নাবিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মার্কেট মাস্টার এনালাইজার চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, নাবিল গ্রুপের এমডি মো. শাহ আলম, ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ মুনিরুল মওলা, ডিএমডি মুহাম্মদ কায়সার আলী, মো. সিদ্দিকুর রহমান, ইভিপি ও সাবেক শাখা ব্যবস্থাপক মো. মোজাহিদুল ইসলাম, এভিপি ও সাবেক অপারেশন ম্যানেজার মো. কাইয়ুম সিকদার, সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ মো. জহুরুল হক, এফএভিপি মো. আব্দুল কাইয়ুম, বিশেষ বিনিয়োগ উইংয়ের ডিএমডি মাহমুদুর রহমান, সাবেক এসভিপি মো. নাজমুল হুদা সিরাজী, ঢাকা সেন্ট্রাল জোনের এফএভিপি মো আলমগীর হোসেন, সিআইডি-১ এর এভিপি মো. কামরুজ্জামান, ডিপি মো. মমতাজউদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ্ উদ্দিন ও এস আলম ভিজিটেবল ওয়েলের এমডি শহিদুল আলম প্রমুখ।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...
নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

মন্তব্য (০)