• অপরাধ ও দুর্নীতি

রুপগঞ্জে ভাগনেকে না পেয়ে মামা'কে গুলি

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শামসুদ্দোহা (৬৫) নামের এক বৃদ্ধকে এলোপাতাড়ি গুলি করা হয়েছে। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত ১১টায় উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ রহিম মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শামসুদ্দোহা উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার মৃত পিয়ার আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম ও তার ভাগনে সাকিব এ হামলা চালিয়েছেন। শফিকুল ইসলাম জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাকিব উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবের সঙ্গে উপজেলা যুবলীগের সদস্য রিপনের লোকজনের সংঘর্ষ হয়। সেই সময় শফিকুলও তার ভাগনের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ান। এতে তিনি পায়ে গুরুতর জখম হয়। ৫ আগস্টের পর থেকে সে ঘটনার ক্ষতিপূরণ বাবদ রিপনের পরিবারের কাছে টাকা চেয়ে আসছেন যুবদল নেতা শফিকুল।

গত সোমবার রাতে রিপনকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তার মামা শামসুদ্দোহাকে এলোপাতাড়ি গুলি করে শফিকুল ও তার ভাগনে সাকিব। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।  

এ ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শামসুদ্দোহা নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo