• সমগ্র বাংলা

গাঁজায় হামলার প্রতিবাদে নড়াইলে জামায়াতের বিক্ষোভ ও মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ ফিলিস্তিনিদের উপর ইসরাইল এর আগ্রাসনের প্রতিবাদে নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার  ( ৭এপ্রিল) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী , নড়াইল জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি নড়াইল শহরের  চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়। পরে পুরাতন বাস টার্মিনাল এলাকায় সংক্ষিপ্ত  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য মীর্জা আশেক এলাহী। জামায়াত নেতা আইয়ুব খান, হেমায়েতুল হক হিমু, সদর উপজেলা আমীর আবদুল্লাহ আল আমিন,  পৌর আমির মোঃ জাকির হোসেন, যুব বিভাগের জেলা সভাপতি মোঃ খিয়াম উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি এস, এম সালাউদ্দিনসহ জেলা , উপজেলা, পৌর জামায়াত ও শিবিরের কয়েক হাজার নেতা- কর্মি ও অন্যন্য সংগঠনও এ  বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়ছার।

 সভায় বক্তারা বলেন ফিলিস্তিনিদের উপর ইসরাইল এর আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে  জরুরী পদক্ষেপ গ্রহনের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান এবং ইসরাইলের সকল পন্য বয়কটের ডাক দেন।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo