• সমগ্র বাংলা

কালীগঞ্জে মাঠে কাজ করছিল কৃষক, বজ্রপাতে গেল প্রাণ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে শুক্কুর আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। 

বিষয়টি বুধবার (১৬ এপ্রিল) বিকেলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে একইদিন উপজেলার তুমলিয়া ইউনিয়নের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শুক্কুর আলী কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড়নগর গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজের সুবাদে শ্বশুরবাড়ি মানিকপুর এলাকায় অবস্থান করছিলেন।

ওসি মো. আলাউদ্দিন জানান, দুপুরের দিকে শুক্কুর আলী ফসলের মাঠে কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে সঙ্গে সঙ্গে বজ্রপাত ঘটে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন তাকে মাঠে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।

ওসি আরো জানান, প্রাকৃতিক দুর্যোগে সচেতনতা জরুরি বাংলাদেশে প্রতি বছর বর্ষা মৌসুমে বজ্রপাতে বহু মানুষ প্রাণ হারান, যার মধ্যে অধিকাংশই কৃষক ও খোলা মাঠে কর্মরত শ্রমজীবী মানুষ।  তবে বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে অথবা উঁচু কোনো স্থানে অবস্থান না করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত বলে তিনি মনে করেন।

মন্তব্য (০)





image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

১

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

  • company_logo