• সমগ্র বাংলা

গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রিয়া আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঢেমশা ইউনিয়নে উত্তর ঢেমশা দাইমারখীল এলাকার একটি ভাড়া বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিয়া উত্তর ঢেমশা দাইমারখীল ৫নং ওয়ার্ডের নুরুল আলমের মেয়ে। সে তার 'মা' মারা যাওয়ার পর (নও মুসলিম) মরিয়ম বেগম নামের এক মহিলাকে মা ঢেকে তার সাথে ভাড়া বাসায় থাকতেন। মরিয়ম বেগম জানান, রিয়ার মা মারা যাওয়ার পর সে আমাকে মা ডাকে। এর পর থেকে আমি তাকে সন্তানের মতো লালন পালন করে আসছি। গত দু'দিন আগে মেয়েকে বাসায় রেখে আমি আমার বাপের বাড়ি কর্ণফুলী উপজেলায় বেড়াতে যায়। আজ বুধবার বিকেলে উত্তর ঢেমশা দাইমারখীল ভাড়া বাসায় এসে দেখি ঘরের ভেতর দরজা বন্ধ। পরে আশেপাশের লোকজন ঢেকে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় মেয়ের ওড়না পেছানো ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, উত্তর ঢেমশা দাইমারখীল এলাকার একটি ভাড়া বাসা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। এব্যাপারে আইনগত প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় 'তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে...

image

পাবনার ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হে...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধ...

image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

  • company_logo